প্রকৃতির বন্ধু গন্ধগোকুল
সন্ধ্যা নামলেই চারপাশ ম-ম করে পোলাওয়ের মিষ্টি গন্ধে। অথচ আশপাশের কোনো বাড়িতেই পোলাও রান্না হয়নি! কোথা থেকে আসছে এই সুবাস? উৎস খুঁজতে গিয়ে হয়তো আপনার চোখে পড়বে এক অদ্ভুত প্রাণী, যার গা থেকে ছড়াচ্ছে এই মনমাতানো গন্ধ। এই প্রাণীটির নাম গন্ধগোকুল। এক সময় দেশের প্রায় সব জায়গায় এদের দেখা মিললেও, আজ এরা বিপন্নপ্রায়। তবে, পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা, মৈত্রবাধা, আলহেরা নগর, জোড়দহ-বাঙালবাড়িয়া, দাসপাড়া, হাতিগাড়াসহ বেশ কয়েকটি মহল্লায় এখনও এদের অবাধ বিচরণ চোখে পড়ে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক জোট (আইইউসিএন)-এর বিবেচনায় গন্ধগোকুল এখন ‘বিপন্ন’ প্রাণীর তালিকায়। বেড়া উপজেলায় এরা ‘নে...