আরও একটি ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের
বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৪টায় মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সালাহদের বিপক্ষে মাঠে দেখা যাবে না নেইমারকে। চোটের কারণে ম্যাচ ভেন্যু ক্লিভল্যান্ডে দলের সঙ্গী হচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পায়ের মাংসপেশির চোটের চিকিৎসার জন্য নেইমার বর্তমানে নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে। সিবিএফের বিবৃতিতে বলা হয়, দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নে...