রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এবং তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যা...