‘কুমিরে আমার বাচ্চা খাইছে আমারেও খাইয়া ফেলুক’
বাগেরহাটে হজরত খান জাহান আলীর (রহ.) মাজার দিঘিতে গত সোমবার রাতে কুমিরে টেনে নিয়ে গিয়েছিল সাত বছরের ফাতেমাকে। পরদিন পাওয়া যায় শিশুটির মরদেহ। মেয়ে হারানোর এ ঘটনায় সামনে এসেছে তার মা ফজিলা খাতুনের জীবনের গল্প। প্রায় সাড়ে তিন বছর আগে ময়মনসিংহের বাবার বাড়ি থেকে বেরিয়ে ফাতেমাকে নিয়ে নিখোঁজ হন তিনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার তাঁকে স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে। ফজিলার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর হরিচাঁদ গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে ঝড়-বৃষ্টির এক দিনে ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দুজনকে খুঁজে পাওয়া য...