টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন
পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলিপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে...