ইসলামী ব্যাংকে দ্বিতীয় দিনেও অস্থিরতা কাটেনি
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া অস্থিরতা কাটেনি। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গ্রাহক ফোরাম। এদিকে আগের দিন রাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়া ভার্চুয়াল মাধ্যমে পর্ষদ সভার আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলন...