জাহাজভাঙা শিল্পের সংগঠন বিএসবিআরএর নির্বাচন স্থগিত
বাংলাদেশ শীপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে বিএসবিআরএ নির্বাচন বোর্ড-২০২৬-এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, বুধবার (৩ জুন) অনুষ্ঠিতব্য বিএসবিআরএ নির্বাচন-২০২৬ সংক্রান্ত মহামান্য হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং-৬২০৪/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১ জুন প্রদত্ত আদেশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে...