প্রতিষ্ঠিত সন্তানদের বৃদ্ধ মাকে মরতে হলো একা ঘরে
রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন এলাকার একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি কবে এবং কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই প্রশ্নের উত্তর মিলবে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ব...