পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলায় আসামিদের মৃত্যুদন্ড দাবি শিশুটির বাবা-মায়ের
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। মঙ্গলবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তারা সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। বেলা সাড়ে ১০টার দিকে বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শুরু হয়। প্রথমে সাক্ষ্য দেন শিশুটির বাবা আব্দুল হান্নান। তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী...