খুলনায় প্রভাবশালীদের দখলে রেলের ৭৬ একর জমি
খুলনায় রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ হচ্ছে না। নগরীর বড় বাজার, কদমতলা, ৪, ৫ ও ৬ নম্বর ঘাট, জোড়াগেট থেকে দৌলতপুর পর্যন্ত রেললাইনের দুই পাশের জমি দখল করে একের পর এক অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে। রেলওয়ের হিসাবে খুলনা ১৮নং কাছারির আওতায় ৭৬ দশমিক শূন্য ৫ একর জমি অবৈধ দখলে রয়েছে। রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত থাকায় এই জমি উদ্ধার করতে পারছে না রেলওয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের আওতাধীন খুলনা জেলার বিপুল পরিমাণ সরকারি জমি বছরের পর বছর ধরে অবৈধ দখলে রয়েছে। উচ্ছেদ অভিযানের দীর্ঘসূত্রতা এবং তদারকির অভাবে রেলের পতিত ও অব্যবহৃত জমিগুলো এখন প্রভাবশালী মহলের বাণিজ্যকেন্দ্র...