ব্যয় বেড়েছে ১৮ হাজার কোটি টাকা, তবু শেষ হয়নি প্রকল্প
মধ্যপ্রাচ্যে সংঘাতের জের ধরে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হচ্ছে। বিকল্প উৎস থেকে বেশি দামে তেল সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট হতে পারত জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ে তেলের বড় একটি উৎস। কিন্তু বছরের পর বছর অবহেলা ও গাফিলতির কারণে এটি নির্মাণ করা যায়নি। সর্বশেষ সরকারি অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নে সাবেক অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও এখন ব্যয়ের বড় একটি অংশ বিদেশি ঋণ সহায়তা চাইছে সরকার। ফলে প্রকল্পটি বাস্তবায়নে নতুন ক...