আ. লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ‘ইনসিকিউরিটি’: মাহফুজ আলম
আওয়ামী লীগ প্রসঙ্গে এখন যা চলছে—তাকে দুই বড় দলের ‘ইনসিকিউরিটি’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেন, ‘লীগ প্রশ্নে এখন যা চলছে, তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি। কৌন বনেগা লীগকা বাপ? ’৮৬ আর ’৯৬-এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না, আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা/সহিংসতার ভয়ে, যা বিএনপি-লীগের ’৯০-এর দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসারিত।’ পোস্টে তিনি আরও বলেন, আগামী দিনে ক্ষমতায় থেকে বিএনপি ‘বহুদলীয় গ...