ভীতিকর এক মিনিট ২৭ সেকেন্ডের বর্ণনা দিলেন ছিনতাইয়ের শিকার তরুণী
বড় বোন রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং ছোট বোন মোহাম্মদপুর এলাকার একটি কলেজের এমবিএর শিক্ষার্থী। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এম গলির ২৬ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে দুই বোন বাস করেন। ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন তারা। ছুটি শেষে বাসে করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার শ্যামলীতে আসেন। সেখান থেকে একটি রিকশা নিয়ে নূরজাহান রোডের বাসার সামনে যাওয়া মাত্র ছিনতাইয়ের শিকার হন তারা। ধারাল চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের সব লাগেজ পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরমধ্যে কোরবানির কাঁচা ও রান্না মাংস, আটা, ফোন, স্বর্ণালঙ্কারও ছিল। ছিনতাইকারীরা আসে পিকআপ...