সাইপ্রাসে এস আলম ও তাঁর স্ত্রীর দোতলা বাড়ি জব্দের আদেশ আদালতের
সাইপ্রাসে বাংলাদেশি ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তাঁর স্ত্রীর মালিকানাধীন দুই তলা একটি ভবন জব্দের আদেশ দিয়েছেন স্থানীয় আদালত। আবাসিক ভবনটি সাইপ্রাসের পারেক্লিসিয়া নামের একটি গ্রামে। ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধে নিকোসিয়া জেলা আদালত এই আদেশ দেন। বাংলাদেশের অনুরোধের পর সাইপ্রাসের অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত ইউনিট আদালতে একটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১৯ মে আদালত ওই আদেশ দেন। বাংলাদেশি কর্তৃপক্ষের পক্ষ থেকে পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার মাধ্যমে ওই অনুরোধ জানানো হয়েছিল। তবে সাইফুল আলম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ...