মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজনের নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজলোর জোড়াদহ ইউনয়িনের হরিশপুর ও পাখিমারা এলাকার বরইতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে ওই এলাকার বরইতলা নামকস্থানে বেড়াতে যায় বিভিন্ন এলাকার লোকজন। সেখানে মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ (২২) ও পাখিমারা গ্রামের লাল্টুর (৫০) মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে হরিশপুর ও পাখি...