ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট নেই। মঙ্গলবার ভোরে যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বিকেল পর্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করলেও বিকেলের পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যানবাহনের চাপ থাকলেও গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ঝড়বৃষ্টি ও ঈদযাত্রাকে কেন্দ্র করে গত রাত থেকেই সড়কে গাড়ির দীর্ঘ সারি ছিল। এর মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হওয়া ও সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে ধীরগতি দেখা দে...