চার যুবককে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে রাশিয়ায় বিক্রি, অভিযোগ জামায়াতের দুই যুব নেতার বিরুদ্ধে
উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর সহযোগী যুব সংগঠনের দুই নেতার বিরুদ্ধে। নিখোঁজ ওই চার যুবকের পরিবার বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। রাশিয়ায় মানব পাচারের শিকার চার যুবক হলেন-পাটগ্রাম সদর ইউনিয়নের টেপুরগাড়ী এলাকার দেলদার রহমানের ছেলে নাজমুল হক সৌরভ (২১), একই এলাকার রাবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১), সর্দারপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আল আমিন (২০) এবং আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)। ভুক্তভোগী পরিবার...