২শ বছরের ঐতিহ্য মেনে মির্জাখীল দরবারে ঈদ বুধবার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবার পবিত্র ঈদুল আজহা (ইয়াওমুন নাহর) উদযাপন করবেন। সৌদি আরবে ‘ইয়াওমুল আরাফাহ’ বা হজ দিবসের পরদিন ঈদ পালনের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করেই তারা এ উৎসব পালন করছেন। দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান। মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা গেছে, হানাফি মাযহাবের নিখুঁত অনুসরণে প্রায় দুইশ বছর ধরে দরবারের অনুসারীরা সৌদি আরবে হজ পালনের পরদিনই ঈদুল আজহা...