ইরানের সঙ্গে চুক্তি ট্রাম্পের জন্য ‘উভয় সংকট’ কেন
কংগ্রেস বা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইরানে যুদ্ধ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অপরিকল্পিত যুদ্ধ শেষ করার ফলে এমন কিছু সংকট দেখা দেবে, যা পরে যুক্তরাষ্ট্রকে ভোগাতে পারে। পাশাপাশি মার্কিন রাজনীতি ঘিরে ওয়াশিংটনের অভ্যন্তরীণ কোন্দলকে আরও গভীর করবে। এই অবস্থায় একটি কথা উঠছে, ইরানের সঙ্গে চুক্তির ফলে ট্রাম্পের সামনে একটি ‘উভয় সংকট’ দাঁড়িয়ে যাচ্ছে। যুদ্ধ পুনরায় শুরু করার পরিণতি যেমন গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি করবে, তেমনি সম্ভাব্য চুক্তিটিও একই রকম সমস্যাজনক ও অজনপ্রিয় হতে পারে। সিএনএন লিখেছে, ট্রাম্প যতবারই যুক্তরাষ্ট্র-ইরান যুদ...