চট্টগ্রামে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে উপচেপড়া ভীড়
পবিত্র ঈদুল আজহা পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন করতে নাড়ির টানে গ্রামে ফিরতে শুরু করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম ও যানজট উপেক্ষা করেই পরিবার নিয়ে নগর ছাড়ছেন হাজারো মানুষ। এতে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে চট্টগ্রাম নগরী। নগরীর গরীব উল্লাহ শাহ (র.) মাজার গেইট, অলঙ্কার মোড় এবং শাহ আমানত সেতু সংলগ্ন বাস কাউন্টারগুলোতে দিনভর যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। সোমবার থেকে ঈদের ছুটি শুরু হলেও গতকাল থেকে বেশি সংখ্যক মানুষকে নগর ছাড়তে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রিপের ব্যবস্থা করছে বিভি...