বগুড়ায় জমি বিক্রির টাকার জন্যই গৃহবধূকে হত্যা: পুলিশ
বগুড়ার গাবতলীতে জমি বিক্রির টাকা লুট করতে গিয়ে চিনে ফেলায় রিতা মজুমদার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলী উপজেলার মমিনহাটা পূর্বপাড়ার ফরিদ প্রামাণিকের ছেলে শাওন মিয়া (২০) এবং একই এলাকার মোকলেছের ছেলে আনোয়ার হোসেন (৩৫)। তারা দুজনেই পেশায় দিনমজুর। পুলিশ সুপার জানান, ‘গত ২০ মে রাতে গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামের রিতা মজুমদার ও তার স্বামী বিধা...