গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সৈয়দ মো. ফয়সল
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা গ্রাম থেকেই উন্নয়নের কাজ শুরু করতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খনন, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার দুপুরে চুনারুঘাটে উপজেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সংসদ সদস্যরা গ্রামের মানুষের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। চুনারুঘাট ও মাধবপুরের গ্রাম...