কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র্যাব মহাপরিচালকের
কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের অনুরোধ জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি গাবতলী বাস কাউন্টার পরিদর্শন করেন। পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের কার্যক্রম তুলে ধরে...