লামায় রিসোর্টে হামলার পর পর্যটক নিয়ে শঙ্কা
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটনশিল্প। গত দু’তিন বছরে মিরিঞ্জার কোলজুড়ে শতাধিক রিসোর্ট গড়ে উঠেছে। প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু পর্যটকের আগমনে মুখরিত থাকে এসব রিসোর্ট। এর ওপর ভিত্তি করে লামা ও চকরিয়ার পরিবহন, মুদি-মনোহারি, কৃষিপণ্য, হস্তশিল্প ও জুমের রকমারি ফলমূলের ব্যবসায় নতুন গতি এসেছে। সম্প্রতি লাভজনক হয়ে ওঠা এই রিসোর্ট-বাণিজ্য দখলে নিতে এবং ব্যবসায়িক ঈর্ষা থেকে একটি প্রভাবশালী চক্র অপতৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। পর্যটকদের ওপর অতর্কিত হামলা, চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে পর্যটন এলাকার সুনাম নষ...