রাজনৈতিক প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী চায় যুক্তফ্রন্ট
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। নেতারা বলেছেন, জনগণের মৌলিক প্রয়োজন, নাগরিক অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানুষের ওপর একের পর এক সংকটের বোঝা চাপানো বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত...