কিউবাকে নিরাপত্তা ঝুঁকি বলছে যুক্তরাষ্ট্র, মিথ্যাচারের অভিযোগ হাভানার
কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুব বেশি নেই বলে তিনি মন্তব্য করেছেন। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের একদিন পরই রুবিও এমন মন্তব্য করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে বর্তমান কিউবান নেতৃত্বের চরিত্র বিবেচনায় সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। রুবিও অভিযোগ করেন, ‘কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা। আমরা এখন যাদের মো...