নিরাপত্তায় প্রাধান্য দিয়ে নৌপথে ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি
ঈদুল ফিতরের আগে গত ১৮ মার্চ রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ওই দিন বিকেলে এমভি আসা-যাওয়া-৫ লঞ্চে অবৈধভাবে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানোর সময় এমভি জাকির সম্রাট-৩ নামের আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। দুই লঞ্চের মাঝে পিষ্ট হয়ে ও পানিতে পড়ে মারা যান বাবা-ছেলে। এই ঘটনায় তখন ব্যাপক সমালোচনা হয়। ঈদুল আজহার নৌযাত্রায় এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর অবস্থান নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চলন্ত বা নোঙর করা লঞ্চে নৌকা কিংবা ট্রলা...