‘সেই মুহূর্তটা আজও ভুলতে পারি না’
বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের কথা মনে পড়লেই আমার চোখের সামনে যে কজন মানুষের মুখ ভেসে ওঠে, তাদের মধ্যে শাবানা আপা অন্যতম। আমরা দুজনই একই সময়ের শিল্পী, একই ইন্ডাস্ট্রির মানুষ। দর্শক আমাদের অনেক সময় প্রতিদ্বন্দ্বী ভেবেছেন, কিন্তু বাস্তবে আমাদের সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা, আন্তরিকতা আর বন্ধুত্বের। শাবানা আপা আমার অনেক আগেই চলচ্চিত্রে এসেছেন। ১৯৬৭ সালে ‘চকোরী’ সিনেমার মাধ্যমে তাঁর নায়িকা হিসেবে অভিষেক হয়। আর আমি নায়িকা হিসেবে কাজ শুরু করি ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। ক্যারিয়ারের শুরুর দিকে আমাদের খুব একটা দেখা হয়নি। যতদূর মনে পড়ে, স্বাধীনতার পর বাংলাদেশ চল...