এনটিএমসির সক্ষমতা বাড়াতে নতুন ক্রয় প্রস্তাব পাস
অতিগোপনীয় ও সংবেদনশীল সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দ্রুত সময়ের মধ্যে চাল ও গম আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার সময় কমানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা...