বাবার এক ফোনে বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন ছেলে
বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নই দেখেন সব ফুটবলার। কেউ এই পরম সুযোগের জন্য বছরের পর বছর চাতক পাখির মতো চেয়ে থাকেন, আবার সুযোগ না পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। অথচ তিউনিসিয়ার ১৯ বছর বয়সী উদীয়মান স্ট্রাইকার লুয়ি বেন ফারহাতের ক্ষেত্রে ঘটল এক অদ্ভুত ঘটনা। বাবার একটিমাত্র ফোনকলের কারণে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে হলো এই তরুণ তুর্কিকে! তিউনিসিয়া ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল বেন ফারহাতকে। বিশ্বকাপের আগে তিউনিসিয়ার কোচ সাবরি লামুচির মূল পরিকল্পনা জুড়েই ছিলেন এই তরুণ। ধারণা করা হচ্ছিল, শুধু ২৬ সদস্যের চূড়ান্ত দলেই নয়, বরং বিশ্বকাপের মূল একাদশেও দেখা যে...