পোড়ামাটির শরীরে বাংলার স্মৃতি
গ্যালারির ভেতরে ঢুকতেই চোখে পড়ে মাটির কলস, কোথাও রংতুলিতে চিত্রিত হাঁড়ি আবার কোথাও ছোট্ট মাটির ঘোড়া কিংবা পুতুল। দর্শনার্থীরা ঝুঁকে নিখুঁত নকশা দেখছেন, মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ শিশুদের নিয়ে দাঁড়িয়ে শুনছেন বাংলার প্রাচীন মৃৎশিল্পের গল্প। বাংলাদেশের সমৃদ্ধ লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে উন্মুক্ত প্রদর্শনী ‘পোড়ামাটির রূপ বৈচিত্র্য’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে গত সোমবার শুরু হওয়া এ আয়োজন চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। নব্য প্রস্তর যুগ থেকে শুরু করে প্রাচীন জনপদের টেরাকোটা অলংকরণ, মন্দির স্থাপত্য কিংবা গ্রামীণ জ...