টাকা পরিশোধ না করেই সওজের উচ্ছেদ অভিযান
শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সড়কের পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল মঙ্গলবার সওজ বিভাগের আওতাধীন পাঠানপাড়া ও হেতামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা পিজুস চন্দ্র দের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উচ্ছেদকৃত স্থাপনার মালপত্র বিক্রিতে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫ লাখ ৪৩ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে মালপত্র বিক্রি করা হয়। সওজের অভিযানে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, তাদের অধিগ্রহণ করা জমি ও স্থাপনার পাওনা পরিশোধ না করে উচ্ছেদ অভিয...