শিশু ধর্ষণচেষ্টা মামলায় দুই শিশু সংশোধনাগারে
মানিকগঞ্জের দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দুই শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার ওই শিশু ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার অভিযুক্ত ওই দুই শিশুকে আদালতের মাধ্যমে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মামলা বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে নানাবাড়িতে থেকে ছয় বছর বয়সী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। গত ১৫ মে বিকেলে কেউ বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে প্রতিবেশী ১২ বছর ও ১১ বছর বয়সী দুই শিশু ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তারা পালিয়ে যায়। দুদিন পর গত ১৭...