আবু সাঈদ হত্যার বিচার কার্যকর ও স্মৃতি স্থাপনার কাজ দ্রুত শুরুর দাবি
জুলাই শহিদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আবু সাঈদ হত্যায় জড়িতদের শাস্তি কার্যকর এবং তাঁর নামে ঘোষিত স্মৃতি স্থাপনাগুলোর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবি জানান। বৃহস্পতিবার সকালে দিবসের কর্মসূচির শুরুতে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় শহিদ আবু সাঈদের বাবা, ভাই, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, আহত শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা...