৩৮ নাগরিকের উদ্বেগ, জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি ও বাড়িঘর দখল, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৮ জন নাগরিক। এসব ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত করে জড়িত ব্যক্তি, গোষ্ঠী এবং তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার এক বিবৃতিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভূমি দখল, বাড়িঘরে হামলা, চরের খাসজমি দখলসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা দৃশ্যমান হচ্ছে বলে তারা উল্লেখ করেন। ব...