সেবা নিতে এলেই টাকা লাগে রোগীর
পটুয়াখালীর দুমকী উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে বিনামূল্যের চিকিৎসাসেবা দিয়ে টাকা আদায়, ওষুধ বিক্রিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। সপ্তাহখানেক পর্যবেক্ষণ করে তাঁকে নির্ধারিত সময়ের কম সময় ওই ক্লিনিকে কর্মরত পাওয়া গেছে। তিনি দেরিতে ক্লিনিকে আসেন, কিন্তু নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক ২০ হাজার। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ইউনিয়নের আঙ্গারিয়া, দুমকী সাতানি ও জলিশা এলাকায় তিনটি কমিউনিটি ক্লিনিক আছে। দুমকী সাতানি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি হিসেবে ২০১৮ সাল...