বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান ঘটাতে হবে: মুজিবুর রহমান
জাতীয় বাজেটে দীর্ঘদিন ধরে শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের অধিকার ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৈষম্যের অবসান ঘটাতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকের বাজেট ভাবনা’ শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, কবির...