নিশোর সঞ্চালনায় নৃত্যে মেহজাবীন-সাবিলা, বিশেষ পর্বে পরীমণি
ঈদুল আজহা উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তারকাশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন তারকা অভিনেতা আফরান নিশো। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না” গানে নতুনভাবে হাজির হয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে “কাল সারারাত ছিল স্বপ্নের রাত” গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ। এ...