‘আল্লাহ! আমার বাবাকে ফিরিয়ে দাও’
বিকেল থেকে মেঘ জমেছিল আকাশে। তখনই জমিতে কেটে রাখা ধানের আঁটির কথা মনে পড়ে হজরত আলী প্রামাণিকের। সেই ধানের আঁটি যখন স্তূপাকারে জড়ো করছিলেন, তখনই শুরু হয় তুমুল ঝড়। সঙ্গে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে গগনবিদারী শব্দে একের পর এক বজ্রপাত। সেই বজ্রপাতে জমিতেই লুটিয়ে পড়েন হজরত আলী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে গুরুতর আহত হন হজরত আলী। অচেতন অবস্থায় তাঁকে নেওয়া হয় প্রায় ৬ কিলোমিটার দূরের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন এই কৃষককে। হজরত আলী প্রামাণিক জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামের মৃত আক্কেল আলী প্রামাণিকের ছ...