সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনুস মিয়া (৪৩)। শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবার জানিয়েছে, তারা শনিবার মৃত্যুর সংবাদ পান। পারিবার সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইউনুস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ আহত হন আরও দুইজন। এবারের কোরবানির ঈদে নুর...