আন্তর্জাতিক প্রতিনিধিদের নিয়ে গালা নাইট আয়োজন করল টেকভাইটাল সিস্টেমস ও মেডিপ্যাক টেকনোলজিস
ঢাকার ক্রাউন প্লাজাতে ১০টিরও বেশি দেশের ৩২ জন বিদেশি পার্টনারের জন্য যৌথভাবে গালা নাইটের আয়োজন করেছে টেকভাইটাল সিস্টেমস এবং মেডিপ্যাক টেকনোলজিস। অনুষ্ঠানটি স্বাস্থ্যখাতের শীর্ষ ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক প্রতিনিধি ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একত্রিত হয়ে নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এছাড়া, অনুষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম গড়ে তুলতে নিজেদের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মইনউদ...