মাটি কাটার সময় পাহাড় ধস, শ্রমিকের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে ইটভাটার জন্য মাটি উত্তোলনের সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রইম্যাখোলা এলাকার এসবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম রইম্যাখোলা গ্রামের মাহাবুব আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ইটভাটার কাজে পাহাড়ের মাটি কেটে গাড়িতে বোঝাই করছিলেন সাইফুল ইসলাম। এ সময় হঠাৎ ওপর থেকে বড় অংশের মাটি ধসে পড়ে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজারের চ...