চীন কীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম বদলে দেয়
নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন সফর করেছেন। তিনি বেইজিংয়ে পৌঁছানোর পর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে। প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞার পরও রুবিও কীভাবে চীনে প্রবেশ করলেন। এটি সম্ভব হয়েছে চীনের একটি ভাষাগত কৌশল ও কূটনৈতিক প্রোটোকলের বদৌলতে। মার্কিন সিনেটের সদস্য থাকার সময় চীন রুবিওর ওপর দুই দফায় নিষেধাজ্ঞা দেয়। তবে ট্রাম্পের সফরের সময় খোদ বেইজিংই রুবিওর নামের বানানে পরিবর্তন আনে। বেইজিং থেকে আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার জানান, ‘চীন অত্যন্ত চতুরতার সঙ্গে এটি সম্পন্ন করেছে। এই সফরের জন্য সরকারি নথিপত্রে রুবিওর নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।&rs...