সমন্বিত পদক্ষেপ জরুরি
শিশুর মোবাইল তথা ডিজিটাল ডিভাইসে আসক্তির এক উদ্বেগজনক তথ্য ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠিয়া আসিয়াছে। রাজধানীতে পরিচালিত এই গবেষণার তথ্য উদ্ধৃত করিয়া শুক্রবার সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হইয়াছে, ঢাকার শিশুরা গড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় ডিজিটাল ডিভাইসে কাটায়। গবেষণা প্রতিবেদনে শিক্ষার্থীদের এই অভ্যাসজনিত স্বাস্থ্যঝুঁকিকে ‘অদৃশ্য মহামারি’ আখ্যা দেওয়া হইয়াছে। বস্তুত শিশুর ডিভাইস আসক্তি লইয়া পূর্ব হইতেই শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টজনের মধ্যে এক ধরনের উদ্বেগ রহিয়াছে। যদিও এই সমস্যার মাত্রা কতটা, উহা অনুধাবন কর...