উলিপুরের ক্ষীরমোহন
মিষ্টান্নবিলাসী মানুষের কাছে প্রিয় নাম ক্ষীরমোহন। কুড়িগ্রামের উলিপুরের এই মিষ্টির সুখ্যাতি এখন শুধু দেশে নয়; বিদেশেও ছড়িয়েছে। এশিয়া, মধ্যপ্রাচ্যসহ নানা প্রান্তে আছে এ মিষ্টির নামডাক। এটি উলিপুরের আদি মিষ্টি না হলেও ষাটের দশকের শুরুতে ক্ষীরমোহন তৈরি ও বিপণন শুরু হয়। ওই সময় একটি ক্ষীরমোহনের দাম ছিল মাত্র ছয় আনা। তবে এ অঞ্চলের দরিদ্র মানুষের ক্ষীরমোহন কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। এ কারণে তখন মিষ্টান্নটি ততটা জনপ্রিয়তা পায়নি। আশির দশকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে এর জনপ্রিয়তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কথিত আছে, ব্রিটেনের মহারানী এলিজাবেথও এই মিষ্টি খেয়ে ভূয়সী প্র...