ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার
বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকি পেয়েছেন ৪৯ সাংবাদিক। একই সময়ে ১১ জন সাংবাদিককে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে মানবাধিকার পরিস্থিতির এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দলে ৫৬ জন নিহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতাকর...