যন্ত্র দিয়ে গ্রিল কেটে ঢুকে প্রবাসীর বাড়িতে লুটপাট
চট্টগ্রামের ফটিকছড়িতে যন্ত্র দিয়ে গ্রিল কেটে এক প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘরে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম কাজীর বাড়ির মুহাম্মদ রিদুয়ান সংযুক্ত আরব আমিরাতে থাকেন। গত মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন তাঁর মা রেনু আকতার ও স্ত্রী নীলা আক্তার। গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ৪০-৫০ জন সশস্ত্র সন্ত্রাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। তাদের অধিকাংশই হেলমেট পরা ছিলেন। তবে কয়েকজনের মুখ খোলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানা...