তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার
জীর্ণ কুটির থেকে উঠে আসা এক কিশোরীর স্বপ্ন এখন আকাশ ছুঁতে চাইছে। দারিদ্র্য যার নিত্যসঙ্গী, ফুটবল মাঠই সেখানে তার আশার বাতিঘর। নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান আলেয়া খাতুন প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রুখতে পারে না। প্রতিভা অন্বেষণভিত্তিক টুর্নামেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করেছে আলেয়া। টুর্নামেন্টের তিনটি ম্যাচেই টানা হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী ফুটবলার। প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর ৩-০ গোলের জয় প...