এগারোময় এই শহরে কখনো বারোটা বাজে না
জাদুকরি সংখ্যাটির এক অপূর্ব নিদর্শন সলোথার্ন শহরের সেরা শিল্পকর্ম সেন্ট উরসাস ক্যাথেড্রাল গির্জা। আঠারো শতকের মাঝামাঝি গির্জাটি নির্মাণে ১১ স্থানের ১১ ধরনের পাথর ব্যবহার করা হয়েছে। গির্জাটিতে আছে ১১টি ঘণ্টা। আছে ১১টি দরজা ও ১১টি জানালা, এমনকি ১১ দ্বারা বিভাজ্য গির্জার উচ্চতা ও সিঁড়িগুলোর সংখ্যা।