এক মুঠো ধানও ছাড়তে চান না হাওরের নারীরা
কিছুদিন চলেছে টানা বর্ষণ। সেই সঙ্গে উজান থেকে আসা ঢলে তলিয়েছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বিস্তীর্ণ বোরো জমি। অবশেষে যখন দেখা মিলেছে রোদের, তার প্রতিটি মুহূর্ত যেন কাজে লাগাতে ব্যস্ত জেলার অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের চাষিরা। তাদের সঙ্গে প্রতি খলায় প্রতি মুঠো ধান বাঁচাতে লড়ছেন নারীরা। মঙ্গলবার সকাল থেকে সরেজমিন অষ্টগ্রামের দেওঘর, কলমা, কাস্তুল ও আবদুল্লাহপুরের বিভিন্ন খলা, অলওয়েদার সড়কের দুই পাশ ও উঁচু জায়গায় ধান শুকাতে দেখা গেছে শত শত নারীকে। তাদের কেউ ধান উল্টে দিচ্ছেন, কেউ বাতাসে উড়িয়ে ময়লা পরিষ্কার করছেন। আবার কেউ বস্তা ভর্তি করছেন শুকানো ধান দিয়ে। পুরুষদের পাশাপাশি শত শত নারীর এই পরিশ্রম...